হরতালে বেনাপোলের আমদানি-রফতানি স্বাভাবিক

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৫:১৩
 
জামায়াতের ডাকা হরতালের মধ্যে বেনাপোলে আমদানি ও রফতানি স্বাভাবিক রয়েছে। জামায়াত নেতা জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে দলটি।
 
হরতালে মধ্যেও বন্দরে লোড আনলোডসহ সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। ভারত-বাংলাদেশ যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীরা অন্যন্য দিনের মতো চলাচল করছে। ছেড়ে গেছে বেনাপোল থেকে ট্রেনসহ দূর পাল্লার সকল যাত্রীবাহী পরিবহন। ব্যাংক বিমাসহ সকল সরকারি-বেসরকারি অফিস ও দোকানপাট খোলা রয়েছে।
 
বেনাপোল চেকপোস্ট কাস্টম কার্গো অফিসার কামরুজ্জামান জানান, হরতালের কোন প্রভাব বেনাপোলে না পড়ায় এই বন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রফতানি স্বাভাবিক রয়েছে।
 
চেকপোস্ট ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম জানান, হরতাল হলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীরা অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করছে।
 
বেনাপোল পোর্ট ও শার্শা থানা পুলিশ জানিয়েছে, হরতালে বেনাপোল বন্দরসহ শার্শা উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতালের পক্ষে-বিপক্ষে কোন মিছিল মিটিং দেখা যায়নি।