নিখোঁজের ৪দিন পর জাসাস নেতার লাশ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৫:৫৭

ফেনীর মোটবী ইউনিয়ন থেকে নিখোঁজের ৪দিন পর মোটবী ইউনিয়ন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম-সম্পাদক মো. আমির হোসেনের (২৯) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তার বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত মো. আমির হোসেন ওই এলাকার মৃত. আবদুর রউফের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আমির হোসেন নিখোঁজ হন। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে তার স্ত্রী মর্জিনা আক্তার সোনিয়া বাদি হয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোরশেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।