বেনাপোলে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ী আটক

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ২১:৪২
 
বেনাপোলের আমড়াখালী চেকপোস্ট  বিজিবির সদস্যরা যশোর-বেনাপোল সড়কের উপর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ৮ কোটি টাকার ভারতীয় শাড়ী আটক করেছে।
 

২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, গোপন সংবাদ পেয়ে ট্রাকভর্তি ভারতীয় শাড়ীর এ চালানটি আটক করা হয়। আটক ১৫১ প্যাকেজের ভারতীয় শাড়ীর চালানটি যশোর কাষ্টমসের আটক শাখায় জমা দেয়া হয়েছে।