মেহেরপুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজন জামায়াত কর্মীসহ ভিন্ন মামলার ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত সারারাত অভিযান চালিয়ে জেলার গাংনী থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
এছাড়া সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে অভিযান চালিয়ে জি-আর মামলার ৭জন ও সিআর মামলার ২জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে জেলায় বিশেষ অভিযানে ১০জনকে গ্রেফতার করা হয়।
