সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৩৩

আপডেট : ২০ নভেম্বর ২০১৫, ১১:১৫
সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের ১২ কর্মীসহ ৩৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।
 
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার এসআই এনামুল হক জানান, অভিযানে সদর থানা থেকে ১০, কলারোয়ায় ৪, তালায় ৫, কালিগঞ্জে ৫, শ্যামনগরে ২, আশাশুনিতে ৩, দেবহাটায় ৩ ও পাটকেলঘাটায় ১ জনকে আটক  করা হয়েছে।