শিবগঞ্জে ভারতীয় জাল রুপি ও ফেনসিডিলসহ আটক ২

আপডেট : ২০ নভেম্বর ২০১৫, ১২:৩৩

শিবগঞ্জে র‌্যাবের পৃথক দুটি অভিযানে ৫লাখ ভারতীয় জাল রুপি ও ২০২ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে।
 
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ শাখার ক্যাম্প কমান্ডার এ এসপি অলোক বিশ্বাস জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে বিনোদপুর ইউনিয়নের কারিগঞ্জ গ্রামের ভোদুর ছেলে ফিটুকে (৩৫) আটক করা হয়। এ সময় ৪লাখ ৯৬হাজার ৫শ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

 

IMG0
 

অন্যদিকে বুধবার রাতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ শাখার র‌্যাব সদস্যর গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর ইউনিয়নের বুবুপুর চামাপাড়া এলাকা থেকে চামাগ্রামের আলী হোসেনের বাবুল (৪০)কে ২০২ বোতলসহ আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি  মামলা হয়েছে।