নেত্রকোনার মদনে পনের পিস ইয়াবা, দুই বোতল বিদেশি মদ ও ৩ হাজার ৭শ টাকাসহ মাদক ব্যবসায়ী নাজমুলহুদা সুজনসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মদন বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রবদ্ধ দলটি মাদক সেবন ও মাদক বিক্রি করে আসছিল। মদন থানার ওসি মাজেদুর রহমানের নেতৃত্বে এ এস আই নাজিম ও এ এস আই করিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নাজমুলহুদা সুজন, আবু সায়েম, রফিকুল ইসলাম রাফি, আলীনূর হোসেন রিপন ও আল মামুন মাদক সেবনরত অবস্থায় মাদকসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে মদন থানার ওসি মাজেদুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে নেত্রকোনা কোর্টে পাঠানো হয়েছে।
