রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ

আপডেট : ২০ নভেম্বর ২০১৫, ১৭:২৬
 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) কর্মকর্তা পদের চাকরিপ্রার্থীরা। দ্বিতীয় শিফটের নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে বিকাল সাড়ে ৩টা থেকে পরীক্ষায় অংশ নিতে আসা চাকরিপ্রার্থীরা মহাসড়কটি অবরোধ করেন।
 
বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাকাবের দ্বিতীয় শিফটের পরীক্ষা হওয়ার কথা ছিল। অবশ্য সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ব্যাংকের প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
 
পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি জিন্নাত আরা বেগম জানান, অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।