দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহত আলতাফ হোসেন (৬৫) ও চালক ইসমাইল হোসেন (৩৫) নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, উপজেলায় দলারদর্গাহ নামক স্থানে দিনাজপুরগামী একটি ট্রাক একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ওই দুইজন নিহত হন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
