গোবিন্দগঞ্জে বাসচাপায় বাবা নিহত, ছেলে আহত

আপডেট : ২০ নভেম্বর ২০১৫, ১৭:৩৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় শাহীন মিয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে আশিক (১০) আহত হয়েছে।
 
শুক্রবার বেলা আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল বাবা ও ছেলে। উপজেলাধীন ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়াহাট এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রংপুরগামী যাত্রীবাহী একটি বাস পিছন থেকে তাদের মোটরসাকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শাহীন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী নিহতের ছেলে আশিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।