হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিলসহ কক্সবাজার শহরের মাদক সম্রাজ্ঞী আঊষা রাখাইনকে (৩৬) গ্রেফতার করা হয়েছে। তিনি শহরের পশ্চিম মাছ বাজার রাখাইন পাড়ার ছৈয়দ শাকিল আহম্মদের স্ত্রী।
র্যাব-৭’র কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস.এম সাউদ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে রাখাইন পাড়ায় তার বাড়িতে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসব মাদকের আনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, অঊষা আট মাদক মামলার আসামি। তিনি আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। তাকে আদালতে পাঠানো হবে।
