নারী দিবসে ‘ব্যালান্স ফর বেটার-কোয়েশ্চেন টাইম’ শিরোনামে আলোচনা সভা

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৭:০৯

তৃণমূল নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এজিডাব্লিউইবি) ও আইএফআইসি ব্যাংকের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার রাজধানীর টোপখানা রোডে অবস্থিত সিরডাপ অডিটোরিয়ামে ‘ব্যালান্স ফর বেটার-কোয়েশ্চেন টাইম’ শিরোনামে একটি লাইভ প্যানেল আলোচনার  মধ্য দিয়ে প্যানেল আলোচনা শুরু হয়।

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, জাতীয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যৈষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকার অ্যাসোসিয়েসনের চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মো. শফিকুল ইসলাম, জনপ্রিয় অভিনেত্রী ও এফবিসিসিআই পরিচালক শমী কায়সার।

আরো পড়ুন: ইথিওপিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহী নিহত

তৃণমূল নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশন বাংলাদেশের (এজিডাব্লিউইবি) সভাপতি মৌসুমি ইসলাম ‘ব্যালান্স ফর বেটার- কোয়েশ্চেন টাইম’ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

ইত্তেফাক/বিএএফ