সুনামগঞ্জে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৪৬

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ০৯:৫৮
নাশকতার আশঙ্কায় সুনামগঞ্জে ইউনিয়ন জামায়াতের আমিরসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার রাতে জেলার ১১টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, নাশকতার তৎপরতা রোধ করতে বিভিন্ন মামলায় ৪৬ জন গ্রেফতার হয়েছে।