নেত্রকোনায় কৃষক খুন

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ১০:৩১
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাওরাট কোনাপাড়া গ্রামের কৃষক তৌফিকুল ইসলাম ওরফে তৌফিক (৪২) জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আজ শনিবার সকালে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন।  
 
পুলিশ সূত্রে জানা গেছে, জমি নিয়ে তৌফিক এবং প্রতিবেশী আব্দুল্লাহ হকের সঙ্গে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল্লাহ তার হাতে থাকা ধারালো দা দিয়ে তাকে কোপ দিলে তৌফিক ঘটনাস্থলেই মারা যান। আব্দুল্লাহ পলাতক রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ তদন্তের জন্য গিয়েছে।