সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হচ্ছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
কাশিমপুর কারাগারের পার্ট-১ এর জেল সুপার সুব্রত বালা জানান, কারাগারে হঠাৎ অসুস্থতা বোধ করায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেলে তাকে ভর্তি করা হতে পারে বলেও জানান তিনি।
