নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় শারমিন আক্তার মৌ (২২) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর-রংপুর সড়কের হাজীর বটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মৌ শহরের ওয়াপদা মোড়ের বাসিন্দা আব্দুর রহিমের মেয়ে।
জানা গেছে, পঞ্জগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের কোচটি একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা মৌ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় ১শ’ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ অমিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
