সোনাতলায় দুই জনের কারাদণ্ড

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ১৪:৩১
সোনাতলায় মাদকসেবী মো. রাসেলকে (২১) পুলিশে সোপর্দ করেছেন বাবা-মা। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
 
এদিকে একই দিন সকালের দিকে রেজানুল করিম আশা (২২) নামের ব্যক্তি সোনাতলা রেলস্টেশন এলাকায় থেকে এক ছাত্রের সাইকেল চুরি করে পালাবার সময় তাকে ছাত্ররা ধরে পুলিশে সোপর্দ করে। পুলিশ পরে দু’জনকে ভ্রাম্যমান আদালতে দেন। 
 
আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান মাদকসেবী রাসেলকে দুই বছরের ও সাইকেল চোর রেজানুল করিম আশাকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। রাসেল সোনাতলা উপজেলার শিহিপুর গ্রামের আজাহার আলীর ছেলে ও রেজানুল করিম আশা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পাড়াকচুয়া গ্রামের মৃত সদরুল ইসলামের ছেলে।