মতলবে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ১৪:৩৮
মতলব-চাঁদপুর সড়কে একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে সিএনজি চালক রইসউদ্দিন মারা যান। এতে শিশুসহ আরও ৪ জন আহত হন। শনিবার দুপুরে মতলব ওয়াপদা গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষর্শী জানায়, মতলব পৌর এলাকার নবকলস গ্রামের লিটন প্রধানের মেয়ে রিক্তা (১০) তার নানী বাড়ি পিংড়া গ্রাম থেকে অটোরিকশা যোগে মতলবে ফিরছিল। তার সঙ্গে রিক্তার দাদী বিলকিস বেগমসহ আরেকজন। ঘটনাস্থলে অটোরিকশা একটি ব্রিজ পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে রিক্তা ও তার দুই দাদী এবং চালক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় চালককে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।