মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের ধাক্কায় রেজাউল হক কারিগর নামের এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে কাথুলি সড়কের কালিগাংনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল হক কারিগর উপজেলার গাঁড়াবাড়িয়া গ্রামের বাসন্তিপাড়া এলাকার মুলাম কারিগরের ছেলে।
আহতরা হলেন-গাংনী থানাপাড়া এলাকার নাসির উদ্দীনের ছেলে মোটরসাইকেল চালক নাইম হোসেন, আব্দুস সামাদের ছেলে ইমন হোসেন ও মালশাদহ গ্রামের আমিনুল ইসলামের ছেলে সজীব হোসেন। এরা সবাই গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। এদের মধ্যে মোটরসাইকেল চালক নাইম হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম কে রেজা জানান, নাইম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি আহসান হাবিব জানান, মেহেরপুর-কাথুলি সড়কের কালিগাংনী এলাকায় রাস্তা পার হওয়ার সময় রেজাউলকে একটি চলন্ত মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা জনগন ইমন ও সজিবকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
নিহতের মৃতদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি আহসান হাবিব।
