যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবারকে শেষ দেখা করার জন্য ডেকেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষ। শনিবার রাত সাড়ে আটটার দিকে সালাউদ্দিনের আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম আলফেসানী এ খবর নিশ্চিত করেছেন।
ইতিপূর্বে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লা ও কামারুজ্জামানের পরিবারের সদস্যদের যেদিন কারা কর্তৃপক্ষ দেখা করার জন্য ডেকেছিল। সেদিনই তাদের ফাঁসি কার্যকর করা হয়েছিল।
