বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশবাহী অ্যাম্বুলেন্স রাউজানের গহিরার গ্রামের নিজ বাড়িতে পৌঁছেছে। রবিবার সকাল ৯টার দিকে রাউজান পৌর এলাকার মধ্যগহিরায় তার মরদেহবাহী গাড়ি পৌঁছায়। কঠোর প্রহরায় মরদেহ সরাসরি বাড়ির উঠানে জানাজাস্থলে নিয়ে যাওয়া হয়।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে বাড়িতে পৌঁছান সালাউদ্দিনের স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, ছেলে হুম্মাম কাদের চৌধুরী, মেয়ে ফারজিন কাদের চৌধুরী, ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
তবে সকাল ৮টা ১০ মিনিটে বাড়িতে যান সালাউদ্দিনের আরেক ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও তার স্ত্রী দানিয়া খন্দকার।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুস্তাফিজুর রহমান জানান, সকাল ৯টায় সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ি ‘বাইতুল বিল্লাল’ এ পৌঁছায়। উঠানে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ভাইয়ের পাশে তাকে দাফন করা হবে।
এরই মধ্যে দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।