ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় জয়তুন নেছার (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার সকালে ভাঙ্গা-কাওড়াকান্দি বিশ্বরোডের বগাইল বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। জয়তুন নেছা পৌর সদরের আতাদী গ্রামের হাসেম মুন্সির স্ত্রী।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেইন সরকার জানায়, সকালে জয়তুন নেছা বৃদ্ধা রাস্তা পারাপার হবার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশের সুরতহাল করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িকে শনাক্ত করার চেষ্টা চলছে।
