নড়াইলের লোহাগড়ায় পোল্ট্রি খামারে আগুন লেগে দুই হাজার মুরগি পুড়ে গেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে জুয়েল শিকদারের পোল্ট্রি খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জুয়েল শিকদার জানান, রাত ১টার দিকে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। এসময় আগুনে খামারের প্রায় ২ হাজার মুরগি এবং ঘরটি পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ওই খামার আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটি লোহাগড়ার লাহুড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সজল হোসেন নিশ্চিত করেছেন।
