শরণখোলায় আনন্দ মিছিল

আপডেট : ২২ নভেম্বর ২০১৫, ১৫:২৯
মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় বাগেরহাটের শরণখোলায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ। রবিবার সকাল ১০টায় যৌথভাবে এ কর্মসূচি পালন করে। 
 
মিছিলটি উপজেলা সদর রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খাঁন, শ্রমিক লীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রিয়াজ মোর্শেদ, ছাত্রলীগের সভাপতি জিয়াউল হাসান তেনজিন ও সাধারণ সম্পাদক আকন্দ ইব্রাহিম সুমন।