কুমিল্লার মুরাদনগরে পুলিশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন এক জনপ্রতিনিধি। টানা ২দিন আটক রেখে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আব্দুল ওহাবকে শনিবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে শুক্রবার রাতে ২জনকে আসামি করে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর ধর্ষিতার স্বামী বিষপানে আত্মহত্যা করায় তার ও পরিবারদের বিরুদ্ধে মামলা হওয়ার পুলিশের ভয় দেখিয়ে আব্দুল ওহাব তাকে পাশের গ্রামের আব্দুল আলিমের বাড়িতে আটক রেখে টানা ২দিন ধর্ষণ করেন। পরে শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধূ কৌশলে পালিয়ে গিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ আব্দুল ওহাবকে গ্রেফতার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানরি রহমান জানান, ধর্ষণের অভিযোগে দু’জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী) আইনে একটি মামলা করেছেন ধর্ষিতা। ধর্ষক ইউপি সদস্য আব্দুল ওহাবকে শনিবার বিকালে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
