হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন, জুবেল মিয়া (২৫) ও স্ত্রীর রিমা বেগম (২২)।
রবিবার সকালে উপজেলার নির্জন পাহাড়ি পল্লির একটি বসত ঘরে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।
স্বামীর পরিবারের লোকজন ঘটনাটিকে আত্মহত্যা বললেও স্ত্রীর পরিবারের লোকেরা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন।
জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে ওই ঘরে ঘুমিয়ে পড়েন ওই দুইজন। রবিবার সকালে তারা ঘুম থেকে জেগে না উঠলে পরিবারের লোকজন ডেকেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ঘরের আড়ায় রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ দেখেতে পান। পুলিশ খবর পেয়ে সকাল ১১ টার দিকে তাদের মৃহদেহ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন খান বলেন, ‘ময়না তদন্তের রির্পোট হাতে পেলেই জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। গলায় ফাঁসের দাগ রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
