যশোরের অভয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তাসিম হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। তাসিম উপজেলার আমডাঙ্গা গ্রামের মাওলানা তাসাব্বুর হোসেনের ছোট ছেলে। সে নওয়াপাড়া রাজ টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
পুলিশ জানায়, রবিবার সকালে প্রাইভেট পড়ার উদ্দ্যেশে তাসিম মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন। উপজেলাধীন যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া পাঁচ কবর নামক স্থানে যশোরগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাসিম মারা যান।
