ইসলামপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০১৫, ১৮:০৫
জামালপুরের ইসলামপুর উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন।
 
বেলগাছা ইউপির চেয়ারম্যান আব্দুল খালেক জানান, চর বরুল গ্রামের বাসিন্দা খোকার (৩৫) ডাকাতির উপদ্রবে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছিল। বেশ কিছুদিন পলাতক থাকার পর এলাকায় এসে রবিবার  তিনি চর মুন্নিয়ার যমুনায় নৌ-ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে এলাকাবাসীরা তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
 
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই-আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, খোকা ১০ টিরও বেশি ডাকাতি ও হত্যা মামলার পলাতক আসামি। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।