নওগাঁ বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২২ নভেম্বর ২০১৫, ১৯:০৮
নওগাঁর বাইপাসের গাবতলী মোড়ে সড়ক দুর্ঘটনায় হাফেজ আব্দুল্লাহ (২০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
 
রবিবার সকাল ১০ টার দিকে গাবতলী মোড়ে বগুড়া থেকে নওগাঁর মহাদেবপুরগামী সেনাবাহিনীর একটি পিকাপ ভ্যানের সঙ্গে একটি সিএনজি  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিহত আব্দুল্লাহ নওগাঁর চকগোবিন্দ গ্রামের হবিবর রহমানের ছেলে।