ভারতের উত্তর প্রদেশের আঞ্চলিক দল সমাজবাদী পার্টির নেতা মুলায়াম সিং যাদব শনিবার রাতে তার ৭৬তম জন্মদিন উদযাপন করেছেন। তার জন্মদিন উপলক্ষে যে বিশাল আয়োজন ও খরচের বহর তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে ভারতে। বলা হচ্ছে, রাজ্যের ৭৩টি জেলার মধ্যে যেখানে ৫০টি খরা কবলিত তখন কোটি টাকা খরচ করে আড়ম্বরপূর্ণ জন্মদিন উদযাপন করা উচিৎ হয়নি মুলায়ামের।
জন্মদিনের আগের রাতেই উদযাপন শুরু হয়। একটি স্টেডিয়ামে আয়োজন করা হয়ে কনসার্টের। অস্কার বিজয়ী এআর রহমান সেখানে সঙ্গীত পরিবেশন করেন।
IMG0
জন্মদিন উদযাপন করা নিয়ে উত্তর প্রদেশে এর আগেও বিতর্ক হয়েছে। ২০১১ সালে প্রভাবশালী রাজনীতিক মায়াবতী জন্মদিন উদযাপন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। তিনি তখন এক হাজার রুপির নোট দিয়ে বানানো বিশাল একটি মালা উপহার হিসেবে গ্রহণ করেছিলে। জন্মদিন উদযাপনের পর বিরোধী রাজনীতিকরা মায়াবতীকে রোমান সম্রাট নিরোর সঙ্গেও তুলনা করতে বাদ রাখেননি তখন। সূত্র: এনডিটিভি
