খেলার ছলে ফাঁস নিয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২২ নভেম্বর ২০১৫, ২১:০৫
মেহেরপুরের গাংনী উপজেলায় খেলার ছলে ফাঁস নিয়ে সাগর আহমেদ (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সাগর ওই গ্রামের নুহু মিয়ার ছেলে।
 
রবিবার সন্ধ্যায় আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র ছিল।
 
স্থানীয়রা জানায়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের ও জামায়াত নেতা মুজাহিদের রায় কার্যকর হওয়ার পর খেলার ছলে সাগর বাড়ির রান্না ঘরের আড়ায় গামছা বেঁধে গলায় ফাঁস নিলে সে মারা যায়।