রাজধানীতে ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালকে ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য এই বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
খবর বাসসের।
