যুদ্ধাপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে সারাদেশে এ হরতাল চলছে।
রবিবার জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হরতালের ডাক দেয়া হয়।
এদিকে, জামায়াতের হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীসহ সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, সালাউদ্দিন ও মুজাহিদকে ২১ নভেম্বর দিবাগত মধ্যরাতে ফাঁসি দেয়া হয়।
