হরতাল-অবরোধে নাশকতা সৃষ্টির অভিযোগের মামলায় মতিবুল ইসলাম (৩৭) নামে স্থানীয় বিএনপির এক কর্মীসহ জয়পুরহাটে বিভিন্ন মামলায় আরো ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দিনগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জয়পুরহাট সদর থানাসহ জেলার অন্যান্য থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতার বিএনপি কর্মী মতিবুল ইসলাম পাঁচবিবি উপজেলার বিদ্দিগ্রামের মকবুল হোসেনের ছেলে।
জয়পুরহাট জেলা পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ কনস্টেবল মো. হানিফ হোসেন জানান, সোমবার আদালতের মাধ্যমে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হবে।
