মেহেরপুরে অস্ত্রসহ আটক ১

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ০৯:২৮
মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে অস্ত্র, গুলি ম্যাগজিন ও হেরোইনসহ ইদ্রীস আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সুফল কুমার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। ইদ্রীস আলী মোহাম্মদপুর গ্রামের আব্দুর গফুর মিয়ার ছেলে। 
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, পলাতক কাজলের বাড়িতে অস্ত্রসহ কয়েকজন ব্যক্তি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে একটি বিদেশি পিস্তুল, ৫রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ৬পিস ইয়াবা ও ৫পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ইদ্রীস আলীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 
 
ইদ্রীস আলী ও তার পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।