চাঁদাবাজির মামলায় চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১৩:৫২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেত্রী সায়মা খাতুনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম জানান, একটি চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতারকৃত সায়মা খাতুনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ একাধিক মামলা রয়েছে। 
 
চাঁদাবাজির মামলাটি রবিবার দিবাগত রাতেই থানায় করা হয় বলে ওসি জানান।