লক্ষ্মীপুরের কমলনগরে করুনানগর এলাকায় লেগুনার চাপায় মহসিন মোল্লা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বেলা ১২টায় করুনানগর এলাকায় এ দুঘর্টনা ঘটে। মহসিন মোল্লার চর জাঙ্গালীয়া গ্রামের মৃত আবদুল গনির ছেলে।
এলাকাবাসী জানায়, লক্ষ্মীপুর-রামগতি সড়কের করুনানগর এলাকায় দ্রুতগতিতে যাওয়া লেগুনার চাপায় মহসিন আহত হন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে কমলনগর থানায় নিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ জানান, ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
