সৈয়দপুরে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১৪:২০
নীলফামারীর সৈয়দপুরে দুই মাদক ব্যবসাযীকে পনের দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আবু ছলেহ মো. মুসা জঙ্গী এ রায় দেন।
 
পুলিশ জানায়, শহরের নিচু কলোনী এলাকার তছির উদ্দিনের ছেলে মজনু শাহ (২৫) গাঁজা বিক্রির সময় ২০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। হাতিখানা এলাকার হাসেম তালুকদারের ছেলে হারুন-অর-রশীদ মিন্টু (৬৫) গাঁজা সেবনের সময় আটক করা হয়। পরে দুইজনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫দিন করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত গাঁজা বিক্রেতা ও সেবনকারীকে কারাগারে পাঠানো হয়েছে।