নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোলামকে (৪৭) আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নজরুল ইসলাম মোলাম মহিষা খোলা মহল্লার মৃত তজিম উদ্দিন প্রামানিকের ছেলে। সোমবার সকালে তাকে কারাগারে পাঠানা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকাদার জানান, জামায়াতের সঙ্গে আঁতাত করে জামায়াতের ডাকা হরতালে পৌর এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে নজরুল ইসলাম মোলামকে আটক করা হয়েছে।
