বিশিষ্ট রাজনীতিক, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগি, কলামিষ্ট এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী আর নেই।
চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ( ইন্নালিল্লা .....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিণ শারমিন চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ আসর গুলশানের আজাদ মসিজদে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে। বাসস।
