নেত্রকোনার পূর্বধলায় লিপি আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মেঘশিমূল গ্রামে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
লিপি ময়মনসিংহের গোরীপুর উপজেলার শাহবাজপুর গ্রামের ফকর উদ্দিনের মেয়ে ও পূর্বধলা উপজেলার মেঘশিমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শেণির ছাত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, লিপি তার নানীর সঙ্গে থেকে পড়ালেখা করত। রবিবার তার নানী তাকে বাড়িতে একা রেখে অন্যত্র বেড়াতে যান। রাতে তার নানী ফিরে না আসায় লিপি একাই ঘরে ছিল। পরদিন সোমবার সকালে বাড়ির লোকজন ঘরের আঁড়ায় সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এসময় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল।
পূর্বধলা থানার থানার ওসি তদন্ত মো. শওকত আলী জানান, দুপুরে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে।
