ফেনসিডিল ও নেশা জাতীয় ইনজেকশনসহ আটক ১

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১৬:৩১
 
কক্সবাজারের টেকনাফে ৭৯০ বোতল ফেন্সিডিল ও তিন হাজার ৪৮০টি নেশা জাতীয় ইনজেকশনসহ একজন আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। সোমবার
 
টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
আটক মোহাম্মদ ইসমাঈল (২৩) টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার নূর হোসেনের ছেলে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ কার্যালয়ের পরিদর্শক তপন কান্তি শর্মা। তিনি জানান, ভোরে দরগারছড়ার নূর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় খাটের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় রাখা ৭৯০ বোতল ফেন্সিডিল ও তিন হাজার ৪৮০টি নেশা জাতীয় ইনজেকশন (বুফরেনরফাইন) উদ্ধার করা হয়। এসময় বাড়িতে থাকা মো. ইসমাঈলকে আটক করা গেলেও তার ভাই মো. হাসান ওরফে লালু (৪০) পালিয়ে যায়।
 
তিনি আরো জানান, আটক যুবক ও তার ভাই হাসান দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত দিয়ে ভারতে উত্পাদিত এসব মাদক মিয়ানমারে পাচার করে আসছিলেন। এসবের বিনিময়ে মাদক সিন্ডিকেটের সদস্যরা মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার করত। দেশে পাচার হওয়া এসব ইয়াবা কুমিল্লায় নিয়ে সারাদেশে সরবরাহ করা হতো।