কক্সবাজারের টেকনাফ উপজেলায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ৫০ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় আরো একজন গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন, রঙ্গিখালী চৌধুরীপাড়া এলাকার মৃত কালাচের ছেলে স্বর্ণ ব্যবসায়ী মংটিলা (৪৫) ও নাটমুরাপাড়া এলাকার রশিদ মেম্বারের ছেলে নুর হোসেন(৪০)।
সোমবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ নাটমুরাপাড়া গ্রামের জালালের প্রজেক্টের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যত চিকিৎসকের পরামর্শে আশংকাজনক অবস্থায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত করে দোষীদের খোঁজে বের করা হবে।
