গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ১১:২৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে পতিপক্ষের হামলায় হাফিজার রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার শালমারা ইউনিয়নের মৃত জাহাঙ্গীর আলমের পুত্র। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাড়ে ৪ বিঘা জমি নিয়ে হাফিজারের সঙ্গে একই গ্রামের লুৎফর রহমানের পুত্র জাহাঙ্গীর আলমের বিবাদ চলে আসছিল। এর জের ধরে সোমবার দিবাগত রাত ১১ টার দিকে পতিপক্ষের লোকজন বেদম মারপিট করলে হাফিজার গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।