সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ২৪ কর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এস আই ইনামুল হক জানান, সোমবার দিবাগত রাতে যৌথবাহিনী জেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ১৪ জন শিবিরের ১০ কর্মীকে গ্রেফতার করে।
এর মধ্যে শুধু শহরের কামালনগর এলাকায় সুলতান ভিলার তিয়ানশি অফিসে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ জন কর্মীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এ সময় সেখান থেকে চারটি হাতবোমা, বেশকিছু নাশকতা পরিকল্পনার কাগজপত্র ও জিহাহী বই উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি ইনামুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
