সিরাজগঞ্জের এনায়েতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে পড়ে গিয়ে নারী ও শিশুসহ ১৭ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতরদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এনায়েতপুর থানার ওসি আকরাম হোসেন ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার সকালে এনায়েতপুর থানার পাঁচিল বাসস্ট্যান্ড থেকে সিরাজগঞ্জগামী যাত্রীবাহী সোনালী পরিবহনের বাস খামারগ্রাম সিনেমা হল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই ১৭ জন আহত হয়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ আহতদের উদ্ধার করে।
