পশ্চিম তীর ও জেরুজালেমে সহিংসতায় নারীসহ নিহত ৫

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ১৪:৪৭
পশ্চিম তীর এবং জেরুজালেমে সহিংসতায় নারীসহ পাঁচজন নিহত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ইসরাইল সফরের একদিন আগে সোমবার এ সহিংসতার ঘটনা ঘটলো। 
 
প্রথম সহিংসতার ঘটনাটি ঘটে পশ্চিম তীরে। এদিন একজন ফিলিস্তিনি ইসরাইলি এক সৈন্যকে ছুরিকাঘাত করলে তিনি নিহত হন। পরে ওই ফিলিস্তিনীকেও গুলি করে হত্যা করা হয়। 
 
অপর ঘটনাটি ঘটে জেরুজালেমে। সেখানে এক প্রবীণকে লক্ষ্য করে দুই নারী ছুরিকাঘাত করে। এতে ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। 
 
পুলিশ জানায়, ফিলিস্তিনীরা ওই প্রবীণকে একজন ইসরাইলি ভেবে ভুল করে হামলা চালিয়েছিল। মূলত তাদের টার্গেট ছিল ইসরাইলি কাউকে হত্যা করা। এ ঘটনায় পরে ওই ফিলিস্তিনীকেও গুলি করে হত্যা করা হয়।