কেরামবোর্ড চাপা পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ১৯:৪৮
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে কেরামবোর্ড চাপা পড়ে মরিয়ম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মরিয়ম ওই গ্রামের মহসিন আলীর মেয়ে।
 
নিহতের বাবা মহসিন আলী জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মরিয়ম কেরাম বোর্ডের পাশে খেলা করছিল। এ সময় তাদের বাড়ির একটি ছাগল লাফালাফি করে ঘরের দেয়ালে হেলান দিয়ে রাখা কেরামবোর্ডটি ফেলে দেয়। এ সময় ওই
 
কেরামবোর্ড চাপা পড়ে মরিয়ম গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।