নেত্রকোনার কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সম্মেলন স্থগিতের দাবি পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় মিছিল শেষে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, তরুণ আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি মনিরুজ্জামান ভূঞা শামীম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বরকত উল্লাহ প্রমুখ। সমাবেশ চলাকালে বিক্ষোভকারীরা একটি রিকশায় আগুন ধরিয়ে দেন।
সমাবেশে বক্তারা বলেন, দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে যে ওয়ার্ড কাউন্সিলর তালিকা করা হয়েছে, তা বাতিল করা না হলে কিছুতেই সম্মেলন হতে দেয়া হবে না।
