মুন্সীগঞ্জে ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল-সুতা জব্দ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৫, ২০:৫৫
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৫০ লাখ মিটার কারেন্ট জাল ও সুতা জব্দ করেছে প্রশাসন, র‌্যাব ও মৎস্য বিভাগ। এ সময় অবৈধ কারেন্ট জাল তৈরির অভিযোগে ইয়াকুব ফিশিং নেট নামে একটি কারখানা সিলগালা করে ভ্রাম্যমাণ আদালত।
 
জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার বিনোদপুরে এ অভিযান চালানো হয়। এ সময় বিউটি বেগম (৩৫) ও সনিয়া খাতুন (২০) নামে দুই লেবারকে আটক করা হয়। পরে প্রত্যেকের কাছ থেকে দুই শ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
 
এসব তথ্য দিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল-মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,  এসব কারেন্ট জাল ও সুতা ধ্বংস করা হয়েছে। তবে কারখানাটির মালিক নাসির হোসেনকে আটক করা যায়নি।